1 Answers

উদ্দীপকে মি. আলমের মধ্যে যে ধরনের নেতৃত্ব দেখা যায় তা হলো গণতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।

মি. আলম সকল ক্ষমতা নিজের কাছে না রেখে অধস্তনদের হাতে কিছু হস্তান্তর করেন। তিনি অনুসারীদের ইচ্ছা আকাঙ্ক্ষা, আশা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেন। এখানে মি. আলম তার অধস্তনদের সাথে প্রতিদিন কুশল বিনিময় করে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন ও সমাধানের চেষ্টা করেন। সুতরাং বলা যায়, মি. আলমের মধ্যে নেতৃত্বের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো গণতান্ত্রিক নেতৃত্ব।

5 views

Related Questions