1 Answers

জনাব 'A' এর কাজে উদ্যোক্তার মূল্যবোধ ও নৈতিকতা গুণটি ফুটে উঠেছে।

কোনটা ভালো এবং কোনটা মন্দ এ সংক্রান্ত উদ্যোক্তার বোধকে মূল্যবোধ এবং ভালোকে গ্রহণ ও মন্দকে এড়িয়ে চলাকে নৈতিকতা বলে। একজন উদ্যেক্তাকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে মূল্যবোধ ও নৈতিকতার গুণসম্পন্ন হওয়ার প্রয়োজন পড়ে। তাছাড়া অন্যায় ও অসৎ চিন্তা ও আচরণ দিয়ে কারও পক্ষেই বেশিদূর এগুনো সম্ভব নয়- এভাবনা উদ্যোক্তার মধ্যে থাকা উচিত।

উদ্দীপকে দেখা যায়, জনাব' 'A' সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিনমুক্ত আম কিনেন। ফরমালিনমুক্ত আম পচে লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে তা জেনেও জনাব 'A' এই কাজ করেন। এই কাজের মধ্যে জনাব 'A' এর লাভ বা ক্ষতি যাই হোক না কেন মেনে নেওয়ার মানসিকতা রয়েছে কিন্তু তিনি কিছুতেই ফরমালিনযুক্ত আম বিক্রয়ের মতো অনৈতিক কাজের সাথে নিজেকে জড়ান নি। মূলত তার মূল্যবোধ ও নৈতিকতা গুণটি স্পষ্ট হয়ে ওঠেছে।

সুতরাং বলা যায়, জনাব 'A' এর কাজে উদ্যোক্তার মূল্যবোধ ও নৈতিকতা গুণটি ফুটে উঠেছে।

5 views

Related Questions