1 Answers

উদ্দীপকে পিকনিক স্পট প্রতিষ্ঠার ক্ষেত্রে মি. শফিকের উদ্যোক্তার সৃজনশীল মানসিকতা এবং দূরদৃষ্টি গুণ ফুটে উঠেছে।

নতুন কিছু চিন্তা করার এবং তা নিয়ে একটি ধারণাকে দাঁড় করাতে পারার মতো ব্যক্তির মানসিক সামর্থ্যকে সৃজনশীল মানসিকতা বলে। তার এ সৃজনশীল মানসিকতা নতুন বাজার সৃষ্টি করতে পারে। আবার ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যই উদ্যোক্তার দূরদৃষ্টি প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে পারে তবে তার পক্ষে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

উদ্দীপকে মি. শফিক যমুনা নদীর তীরে স্বল্পমূল্যে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। তিনি দূরদৃষ্টি দ্বারা নতুন সাফল্যের সম্ভাবনা দেখতে পান। তিনি আশাবাদী ছিলেন ভবিষ্যতে তার এ সৃজনশীল চিন্তা সাফল্য লাভ করবে। তাইতো দুই বছর পর তিনি তার পিকনিক স্পট থেকে লাভের পথ দেখতে পান। সুতরাং বলা যায়, উদ্দীপকে পিকনিক স্পট প্রতিষ্ঠার ক্ষেত্রে মি. শফিকের উদ্যোক্তার সৃজনশীল মানসিকতা এবং দূরদৃষ্টি গুণ ফুটে উঠেছে।

4 views

Related Questions