1 Answers

উদ্দীপকে সমীরবাবুর কর্মকাণ্ডের মাধ্যমে সাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে। সমীরবাবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করেন। স্নান সেরে ঠাকুরের সামনে বসে পূজা সামগ্রী দ্বারা পূজা সম্পন্ন করেন।

সাকার বা প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার, মূলত এ ধরনের উপাসনা বিভিন্ন দেবদেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। প্রতীক উপাসনা সগুন উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়। উক্ত উপাসনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। ঈশ্বরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পূজা করা হয়, যা সমীরবাবুর কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।

সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, সমীরবাবু সাকার উপাসনা করে।

4 views

Related Questions