1 Answers

গৃহ ব্যবস্থাপনা কাঠামোর সর্বশেষ ধাপ হলো লক্ষ্য অর্জন। 

লক্ষ্য হলো গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্যকে কেন্দ্র করেই সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের যেভাবে কাজের ধারা নির্ধারণ করে দেয় আমরা সে অনুযায়ী এগিয়ে যাই। একটি লক্ষ্য অর্জন হলেই নতুন লক্ষ্য স্থির করা হয়।

সাধারণত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য; যার সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলিকে নির্দেশ দান করে। কাম্য লক্ষ্যটি ব্যবস্থাপকের কাছে সুস্পষ্ট না হলে তা অর্জন করা সম্ভব নয়। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা অর্জনের কার্যাবলিও সঠিকভাবে সম্পাদিত হবে। লক্ষ্য ব্যবস্থাপনাকে সহজতর এবং তাকে সাফল্যের সাথে কার্যকর করতে সাহায্য করে। পরিবারের প্রত্যেকেরই নিজস্ব কিছু লক্ষ্য থাকে। তবে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয়, তখন দ্বন্দ্ব কম হবে এবং লক্ষ্য অর্জনও সহজতর হবে।

5 views

Related Questions