1 Answers

আলোচ্য উদ্দীপকে সুবির অফিস থেকে ছুটি নিয়ে বন্ধুদের সাথে রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমাদের সমাজে তরুণ- - তরুণীর মধ্যে ধর্মের ব্যাপারে অনাগ্রহ দেখা যায়। কিন্তু সুবির একজন উচ্চশ্রেণির কর্মকর্তা হওয়া সত্ত্বেও শত ব্যস্ততার মাঝে সে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে। বর্তমান হিন্দু সমাজ তার কাছ থেকে ধর্মানুরাগী হওয়ার শিক্ষালাভ করতে পারে।

এছাড়া এসব উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ভুলে সকলের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতির সৃষ্টি হয়। বর্তমান হিন্দু সমাজ সুবীরের মতো এ ধরনের রথযাত্রায় অংশগ্রহণ করে সাম্প্রদায়িক বন্ধন সৃষ্টি করতে পারে।

7 views

Related Questions