1 Answers

প্রভার মন্তব্যটি ইসলামের দৃষ্টিতে ইসলামি ভ্রাতৃত্ববোধের বিপরীত।

প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। তাই নিজের সামর্থ্যানুযায়ী আন্তরিকভাবে অপর মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসতে হবে। এতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। রাসুল (স.)-এর ভ্রাতৃত্ব ও মানবসেবার বিষয়টি বুঝতে পারেনি। রাসুল (স.)-এর বাণী, الْمُسْلِمُ أَخُوَ الْمُسْلِمِ  “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” এ হাদিস দ্বারা যেমন এক মুসলমান অপর মুসলমানের শুভানুধ্যায়ী বোঝায়, তেমনি একজনের বিপদে অন্য জনকে এগিয়ে আসা, সহমর্মী হতে এবং মজলুমকে সাহায্য করা বোঝায়। উদ্দীপকে প্রভা মিয়ানমার থেকে বহিষ্কৃত রোহিঙ্গারা বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে পড়ার কারণে তাদের সাহায্য করার দরকার নেই এবং জোর করে বের করে দেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ বলে ফেসবুকে মন্তব্য করে, যা ইসলামের দৃষ্টিতে ভ্রাতৃত্ববোধের বিপরীত।

 

4 views

Related Questions