1 Answers

না, প্রভার বাবার কাজ শুধু এতিম শিশুদের রক্ষা করা নয়।

সরকারের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। উদ্দীপকের প্রভার বাবা সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ বিচার বিভাগের বিচারকের ভূমিকায় কাজ করেন। বিচারকের কাজ শুধু এতিম শিশুদের অধিকার রক্ষা করা না। এর পাশাপাশি অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীদের শান্তি দেওয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, আইনের ব্যাখ্যা প্রদান, প্রয়োজনে নতুন আইন তৈরি, মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করা, আইনের প্রয়োগ ও সংবিধান রক্ষা করা, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন সময়ে তৈরি হওয়া বিরোধ নিষ্পত্তি করা বিদেশি নাগরিকের নাগরিকত্ব দান, নাবালকের সম্পত্তির তত্ত্বাবধানসহ বিবিধ কার্যাবলি বিচার বিভাগ সম্পাদন করে থাকে। তাই বলা যায়, প্রভার বাবা এতিম শিশুদের অধিকার রক্ষার পাশাপাশি উপরিউক্ত কার্যাবলিও সম্পাদন করে থাকেন।

4 views

Related Questions