1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, কিছু তরুণ একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। তা দেখে হাসান তাদের নিষেধ না করে পাশ কাটিয়ে চলে যায়। হাসান তার এ কাজের মধ্য দিয়ে শরিয়তের নির্দেশ তথা কুরআনের আদেশ উপেক্ষা করেছেন। আল্লাহ বলেন, "তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎকাজের 'নির্দেশ দান কর, অসৎ কাজে নিষেধ কর এবং আল্লাহকে ভয় কর। (সূরা আলে-ইমরান : ১১০)
মুসলিম জাতি দুনিয়ার ভালো কাজের ব্যবস্থা করবে, সত্যের প্রচার ও অসত্যের প্রতিরোধ করবে। মিথ্যা ও অন্যায় তারা কখনো সহ্য করবে না। শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ অন্যায়ের প্রতিরোধ না করে তবে এটা হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল। এতে অন্যায়কারী আসকারা পাবে। অন্যায়ের মাত্রা বেড়ে যাবে। হাসান যা করেছে তা অন্যায় প্রশ্রয় দেওয়ার শামিল। হাসানের এ কাজ সমীচীন হয় নি তার এ আচরণ শরিয়ত পরিপন্থি হয়েছে।