1 Answers
উদ্দীপকে উল্লিখিত মাওলানা নসীমউদ্দীন সাহেব মাগরিবের নামাযের পর মুসল্লিদেরকে উদ্দেশে যে আলোচনা করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কেননা হাদিসে বলা হয়েছে, "আলেমগণ হলেন নবিদের ওয়ারিশ।” অতএব নবিদের দায়িত্বগুলো পালন করতে হয় আলেমদের। মানুষকে সৎকাজের আদেশ দেওয়ার মাধ্যমে নসীমউদ্দীন সাহেব অবশ্যই নবির ওয়ারিশ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহ পাক নিজেই বলেছেন, “তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে বিরত রাখ।” মহানবি (স.) বলেছেন, “সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দিবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে। অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন।”
উপরিল্লিখিত কুরআন ও হাদিসের আলোকে বলতে হয়, মাওলানা নসীমউদ্দিন আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।