1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, বাবুর্চি জহির বাজার থেকে যে মোরগগুলো এনেছিল তন্মধ্যে কিছু মোরগ মারা যায়। মালিক রাগ করবে ভেবে বিষয়টি সে গোপন রাখে এবং ভালো মোরগের সাথে মিশিয়ে রান্না করে। বাবুর্চি এখানে প্রথমত, বিষয়টি মালিকের কাছে গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যে মরা মোরগগুলো ভালো মোরগের সাথে রান্না করেছেন, তা হারাম বলে বিবেচিত হবে। কারণ ইসলামে শুধু মাছ ব্যতীত যেকোনো মরা প্রাণীর গোশত ভক্ষণ করা হারাম। বিষয়টি বাবুর্চির অজ্ঞতাবশত হোক কিংবা জ্ঞাতসারে হোক উভয় অবস্থায়ই উক্ত মোরগের গোশত হারাম। কাজেই এর দায় বিশেষভাবে বাবুর্চি জহিরের ওপরই বর্তাবে। আমরা জানি, যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য ও বর্জনীয়, তাকে হারাম বলে। হারাম কাজ জেনেশুনে করলে কঠোর গুনাহ হবে। কাজেই বাবুর্চি জহিরের উচিত তাওবাকরত এ ধরনের কাজ পুনরায় না করার অঙ্গীকার করা। অন্যথায় তাকে এ ধরনের অন্যায় কাজের জন্য পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

4 views

Related Questions