1 Answers

উদ্দীপকের আকাম ইচ্ছাকৃতভাবে অমুসলমানদের অনুকরণ করে এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করে। আকামের এরূপ কর্মকান্ড কুফরের অন্তর্ভুক্ত।

ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। মানুষ নানাভাবে কুফর করতে পারে। তন্মধ্যে কুফরের একটি দিক হলো- ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। উদ্দীপকের আকাম যেহেতু ইচ্ছাকৃতভাবে অমুসলমানদের অনুকরণ করে এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করেন সেহেতু আকামের কর্মকাণ্ড কুফর হিসেবেই গণ্য হবে। আর কুফর করার কারণে আকাম কাফির হিসেবে চিহ্নিত হবে। এমতাবস্থায় আকামকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তিলাভের জন্য তাওবাকরত এরূপ কাজ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে।

 

6 views

Related Questions