1 Answers
আমানের কর্মকাণ্ড গিবতের অন্তর্ভুক্ত।
গিবত শব্দের অর্থ হলো পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, অপরের দোষ প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে তাকে গিবত বলে। গিবতের বিভিন্ন ধরন রয়েছে। যেমন- কথায় কথায় অন্যের সমালোচনা করা, অন্যের দোষ খুঁজে বেড়ানো, ঠাট্টা-বিদ্রূপের ছলে অন্যের দোষ বলা ইত্যাদি। শুধু যে মুখের মাধ্যমে গিবত করা যায় তা নয় বরং কার্টুনের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, ইশারা-ইঙ্গিতে, চিত্রের মাধ্যমেও অন্যের গিবত করা যায়।
আমরা উদ্দীপকে লক্ষ করি, আমান তার অপ্রিয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে চিত্র, লেখা অথবা কার্টুনের মাধ্যমে প্রকাশ করে এবং ইশারা-ইঙ্গিতে সমালোচনা করে। যা স্পষ্টত আখলাকে যামিমাহর নিন্দিত দিক গিবতের শামিল।