1 Answers

আকরাম সাহেব ব্যবসায় করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ধারণা কর্মের দ্বারাই তিনি অর্থসম্পদ উপার্জন করেছেন এবং তকদির বলে কিছু নেই। আকরাম সাহেবের এসব ধারণা কুফরের অন্তর্ভুক্ত।

ইমানের সাতটি মূল বিষয়ের মধ্যে তকদির অন্যতম। আল্লাহ তায়ালা তকদিরের নিয়ন্ত্রক। তাই ভালোমন্দ সবকিছুর নির্ধারণকারীও তিনি। ব্যক্তি শুধু তার কাজের জন্য চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করবে। এটাই মুমিনের কর্তব্য। কিন্তু কেউ যদি বিশ্বাস করে কাজের দ্বারাই ভালোমন্দ ফলাফল নির্ভর করে তাহলে তা হবে উক্ত বিশ্বাসের বিপরীত। যা কুফরের অন্তর্ভুক্ত। আকরাম সাহেবের বিশ্বাসও অনুরূপ হওয়ায় তা কুফরের অন্তর্ভুক্ত। তাই তিনি কাফির হিসেবে গণ্য হবেন। যদিও তিনি নিজেকে মুসলিম দাবি করেন, তবুও তার এ দাবি হবে অবান্তর। কেননা তার দাবি ইমানের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

7 views

Related Questions