1 Answers

উদ্দীপকের প্রথম বক্তার বক্তব্য হলো- মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো বিবেক-বুদ্ধি ও জ্ঞানের। যদি মানুষ বিবেক- বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত না করে তবে সে চতুষ্পদ জন্তু বা তার চেয়েও অধম।

প্রথম বক্তার এ বক্তব্য ইলমের অন্তর্ভুক্ত। মানুষ বুদ্ধিমান প্রাণী। এজন্য মানুষকে 'সৃষ্টির সেরা জীব' বলা হয়। মানুষ তার এ জ্ঞান দ্বারা অনুগত্য করবে। এটাই মানুষের কাছে আল্লাহর একমাত্র চাওয়া। কারণ সকল সৃষ্টিকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন। মানুষ তার প্রয়োজনে এসব সৃষ্টিকে ব্যবহার করে উপকৃত হবে। বিনিময়ে মানুষ আল্লাহর ইবাদত করবে। তার এতসব অনুগ্রহ লাভ করার পরও মানুষ যদি তার অনুগত্য না করে তাহলে তা হবে মানুষের জন্য চরম বোকামি। আর এ শ্রেণির মানুষকে পবিত্র কুরআনে চতুষ্পদ জন্তু হিসেবে ঘোষণা করেছে। আর পবিত্র কুরআনে এ বাণীরই প্রতিনিধি হয়েছে প্রথম বক্তার বক্তব্যে।

4 views

Related Questions