1 Answers

উদ্দীপকের আশিককে কৃষি কর্মকর্তা শৈত্য সহিষ্ণু ধান চাষের পরামর্শ দেন।

আশিক দিনাজপুরে বাস করে। গত বছর সে রবি মৌসুমে স্থানীয় জাতের ধান চাষ করে। কিন্তু প্রচণ্ড শৈত্য প্রবাহের কারণে ফসল উৎপাদন হ্রাস পায়। স্থানীয় জাতের ধান প্রবল শৈত্যপ্রবাহে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। ধানের বৃদ্ধি কমে যায়, গাছ হলদে হয়ে যায়। নিম্ন তাপমাত্রায় চিটার পরিমাণ বেড়ে যায়। কিন্তু শৈত্য সহিষ্ণু জাত চাষ করলে ফলন কমে না। জাতটি উক্ত আবহাওয়ায় চাষোপযোগী করেই উদ্ভাবিত হয়েছে। কৃষি কর্মকর্তা তাকে শৈত্য সহিষ্ণু বারি ধান ৩৬ অথবা বারি ধান ৫৫ চাষ করার পরামর্শ দেন। কারণ বারি ধান ৩৬ তার জীবনকালে অতি নিম্ন তাপমাত্রাও সহ্য করতে পারে। তাপমাত্রা ১৫° সে. এর নিচে নামলেও এর উৎপাদন হ্রাস পায় না। এর ফলন ৫-৫.৫ টন/হেক্টর যা অন্য উন্নত জাতের সমতুল্য।

এ কারণে কৃষি কর্মকর্তা তাকে উক্ত জাত চাষের পরামর্শ দেন।

4 views

Related Questions