1 Answers
উদ্দীপকের রনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে ডাল জাতীয় ফসল চাষ সম্বন্ধে পরামর্শ পেয়েছিলেন।
ফসলের চারা রোপণের পর থেকে সংগ্রহের পূর্ব পর্যন্ত যে বিশেষ পরিচর্যাগুলো করা হয় তাকে আন্তঃপরিচর্যা বলে। ডাল জাতীয় ফসলেও অন্তবর্তীকালীন কিছু পরিচর্যা করতে হয়। কাঙ্ক্ষিত ফলন পেতে ডালের চারা বের হওয়ার ১৫-২০ দিনের মধ্যে একবার এবং বিশেষ প্রয়োজন হলে ২৫-৩০ দিনের মধ্যে আর একবার আগাছা দমন করতে হয়। ডাল ফসলে বীজ বপনের ৬-৭ দিন পর, ফুল ফোঁটা ও শুঁটি গঠনের সময় সেচ দিতে হয়। তবে জমিতে যথেষ্ট রস থাকলে সেচ দেওয়ার প্রয়োজন হয় না। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়। এছাড়াও পোকা ও রোগের আক্রমণ দেখা দিলে তা দমনের ব্যবস্থা নিতে হয়। ডাল ফসলে বিছা, জাব, ফল ছেদক পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে। এসব পোকা দমনে স্পর্শজাতীয় কীটনাশক (যেমন- ম্যালাথিয়ন) স্প্রে করতে হবে। পাউডারি মিলডিউ, মরিচা, গোড়া পচা, ঢলে পড়া ইত্যাদি রোগ ডাল ফসলের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। এসবের সংক্রমণ দেখা দিলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
অতএব, ডালের ভালো ফলন পেতে উপরিউক্ত আন্তঃপরিচর্যাগুলো ভালোভাবে সম্পন্ন করতে হবে।