1 Answers

সুজনের চাষকৃত ফুলটি হলো চন্দ্রমল্লিকা।

চন্দ্রমল্লিকা চাষে আন্তঃপরিচর্যা হিসেবে সুজন জমিতে প্রয়োজনীয় সেচ দেয়। সে ইউরিয়া সারের নির্ধারিত মাত্রার অর্ধেক সাকার রোপণের ২৫-৩০ দিন পর এবং বাকি অর্ধেক সার সাকার রোপণের ৪৫-৫০ দিন পর প্রয়োগ করে। গাছকে ঝোপালো করতে ও বড় আকারের ফুল পেতে কাণ্ড ও কুঁড়ি ভেঙে দেয়। ফুল যাতে নুয়ে না পরে তাই গাছে ঠেস দেয়। সুজন গাছের আন্তঃপরিচর্যা হিসেবে রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা গ্রহণ করে। পাউডারি মিলডিউ, পাতায় দাগ পড়া, গ্রে মোেল্ড ইত্যাদি রোগ দমনে যথাক্রমে টিল্ট, কার্বেন্ডাজিম, রোভরাল ইত্যাদি নির্ধারিত মাত্রায় চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করে। এছাড়াও সে শোষক পোকা দমনে ম্যালাথিয়ন, জাব পোকা দমনে নোভাক্রন, মাকড় দমনে প্রপারজাইট ওষুধ প্রয়োগ করে।

উল্লিখিতভাবে সুজন চন্দ্রমল্লিকার আন্তঃপরিচর্যা করে।

4 views

Related Questions