1 Answers
মি. করিমের উক্ত পেটেন্ট চুক্তি সম্পাদন নিঃসন্দেহে যৌক্তিক। পেটেন্টের মাধ্যমে মেধাসম্পদ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়। আবিষ্কারকে পেটেন্টটি প্রদানের অর্থ হলো একটি নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি, ব্যবহার এবং বিক্রয় করতে পারবে না।
উদ্দীপকের মি. করিম দীর্ঘদিন গবেষণা করে তেলের পরিবর্তে পানির সাহায্যে চলে এমন মোটরগাড়ি আবিষ্কার করে সেটি বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে সরকারের সাথে যে চুক্তি করেন তা মূলত পেটেন্ট চুক্তি। তার এ চুক্তির ফলে তার আবিষ্কৃত মোটরগাড়ি অন্য কেউ উৎপাদন ও বাজারজাতকরণ করতে পারবে না। পেটেন্টের মাধ্যমে মি. করিম পরিশ্রমলব্ধ উদ্ভাবন থেকে যে সুবিধা পাবেন তা অন্য কেউ পাবে না। তার পেটেন্ট চুক্তি করার প্রধান উদ্দেশ্য হলো তার আবিষ্কারকে নকল বা অন্য কোনো উপায়ে তৈরি বা বিক্রি করে যাতে অন্য কেউ আর্থিক সুবিধা অর্জন না করতে পারে তার ব্যবস্থা করা।
সুতরাং বলা যায়, মি. করিমের উক্ত পেটেন্ট চুক্তি সম্পাদন নিঃসন্দেহে যৌক্তিক।