1 Answers
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সুমনের সংগঠন তথা রাজনৈতিক দলের গুরুত্ব অত্যধিক।
আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে দলীয় সরকারকেই বোঝায়। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করেই জনমত গঠন, দলীয় আদর্শের প্রচার, সমর্থকগোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে ওঠে। সাধারণ ভাষায়, রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগকি সমষ্টিকে বোঝায়, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। উদ্দীপকে দৃশ্যপট-১-এর সুমন একটি রাজনৈতিক দলের সদস্য। সুমনের দলটির ন্যায় অন্যান্য রাজনৈতিক দল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করে। আবার রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করে। দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কাজ করে। এছাড়াও বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়।
তাই বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এ প্রতিষ্ঠানটির গুরুত্ব অনেক।