1 Answers
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'P' ঘটনাটি কার্যকর। বর্তমান বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য সরকারব্যবস্থা হলো গণতন্ত্র।
গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকারব্যবস্থা। উদ্দীপকের 'P' ঘটনায় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। গণতন্ত্রের ইতিবাচক দিকগুলো হলো: গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র হলো দায়িত্বশীল শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে দায়িত্বশীল থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো জনমত দ্বারা পরিচালিত সরকার।। স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ, দমন, নিপীড়নমূলক আচরণ এ শাসনব্যবস্থায় কাম্য নয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এ ব্যবস্থায় জনগণের ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা স্বীকৃত। ফলে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয়। এ ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। জনগণের আস্থা হারালে আবার এ সরকার টিকে থাকতে পারে না। এ ব্যবস্থায় ব্যক্তি তার আত্মবিকাশের সর্বাধিক সুবিধা ভোগ করে। তদুপরি গণতন্ত্র হচ্ছে কল্যাণকামী সরকার।
পরিশেষে বলতে পারি, গণতন্ত্রের মূল উদ্দেশ্যই হলো জনকল্যাণ সাধন।