1 Answers
উদ্দীপকে উল্লিখিত সৌমিকের মধ্যে সামাজিকীকরণের সমাজ জীবন নামক উপাদানের প্রভাব লক্ষ করা যায়।
সমাজজীবন সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের সমাজ জীবন মূলত কতকগুলো আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। তেমনি সৌমিকের আচরণের মধ্যে বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা প্রভৃতি সামাজিক আচার-আচরণের নিয়ন্ত্রণ লক্ষ করা যায়। মানুষ যে সমাজে বসবাস করে, সে সমাজের জীবনধারা অর্থাৎ আচার-আচরণের সমষ্টিই হলো সমাজ জীবন। মানুষ সমাজের নানা কর্মকান্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব কর্মকাণ্ড ও অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষ ক্রিয়া-প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এক্ষেত্রে মানুষ অন্যের আচরণ অনুকরণ করে কাজ সম্পাদনের চেষ্টা করে। অর্থাৎ অনুকরণ প্রবণতা থেকে মানুষ এ ভাষা, উচ্চারণ, কথা বলার ধরনসহ নানা বিষয় আয়ত্ত করে থাকে। সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চারিত হয়। জন্মদিন, বিয়ে, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধের জন্মদিন, বিবাহ বার্ষিকী প্রভৃতি অনুষ্ঠান সমাজ জীবনে অনুষ্ঠিত হয়ে থাকে।
তাই বলা যায়, সমাজজীবনের এসব অনুষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে প্রভাব ফেলে।