1 Answers

জাগৃহ ব্যবস্থাপনার ধাপ বা পর্যায়গুলো সঠিকভাবে মেনে চলার মধ্য দিয়ে দিপালীর পরিবারটি তাদের চাহিদা পূরণের বিষয়টি সম্ভব করেছে। দিপালীদের পরিবারটি ছিল দরিদ্র। তারা একটি গরুর খামার করার পরিকল্পনা করেছিল। কিন্তু খরচের বিষয়টি চিন্তা করে, সদস্যদের মতামত ও সুবিধা-অসুবিধা যাচাই করে তারা এ পরিকল্পনাটি বাতিল করে।

পরবর্তীতে তারা গৃহ ব্যবস্থাপনার সংগঠনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনানুযায়ী সদস্যদের জমানো অর্থগুলো একত্রে সংগঠিত করে হাঁস-মুরগি ও দুটি ছাগল ক্রয় করে। হাঁস-মুরগি ও ছাগলের দেখাশোনা করার দায়িত্ব তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মাধ্যমে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়। দু' বছর পর তারা তাদের গরুর খামার করতে সক্ষম হয়। এভাবে দেখা যায় যে, দিপালীদের পরিবারটি গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো সঠিকভাবে মেনে চলার মাধ্যমে তাদের চাহিদা পূরণে সক্ষম হয়।

4 views

Related Questions