1 Answers

উদ্দীপকে উল্লিখিত আকমল সাহেবের পরিবারটি হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার প্রাচীন সমাজব্যবস্থায় বহুল প্রচলিত একটি পরিবারের ধরন। যখন দাদা-দাদি বা পিতা-মাতার কর্তৃত্বাধীন বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। আমাদের দেশের গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় যৌথ পরিবার প্রথা বেশি লক্ষণীয়। দুই বা ততোধিক প্রজন্মের মানুষের সংঘবদ্ধতায় সৃষ্ট এই পরিবার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করেছে।

তাই বলা যায়, উদ্দীপকের আকমল সাহেব তার বিবাহিত দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানদের নিয়ে পরিবার গঠনের মাধ্যমে যৌথ পরিবার গঠন করেছেন।

4 views

Related Questions