1 Answers
উদ্দীপকের আকমল সাহেবের কর্মকাণ্ড নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। যার ফলে যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এক্ষত্রে অযোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। আকমল সাহেবের মতো জোর করে নির্বাচিত হওয়া ব্যক্তিরা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে থাকে। আধুনিক যুগ গণতান্ত্রিক শাসনব্যবস্থার যুগ। আর গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূল লক্ষ্যই হলো প্রার্থী বাছাই করে শাসনকার্য পরিচালনা করা। এজন্য বর্তমান শাসনব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। নির্বাচনের মাধ্যমে একদিকে জনমত প্রকাশ পায় অন্যদিকে দেশের বিভিন্ন স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও, রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তাই উদ্দীপকের আকমল সাহেবের মতো প্রভাবশালী দুর্নীতিপরায়ণ লোকদের কর্মকান্ডের জন্য যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচন সম্ভব হয় না।