1 Answers

উদ্দীপকে উল্লিখিত ওসমান গণির দ্বারা সংগঠিত কাজটি হলো দুর্নীতি। আর দুর্নীতি দেশের উন্নয়ন প্রবৃদ্ধিতে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে।

ঘুষ, দুর্নীতি, ভয় প্রদর্শন, জোরখাটানো, ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদান, এর মাধ্যমে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনই দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হয়। যোগ্যরা তাদের অধিকার হারায়, দেশের উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আলোচ্য উদ্দীপকে ওসমান গণি বনের গাছ বিক্রি করে প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

পরিশেষে বলা যায়, সমাজে ওসমান গনির মতো দুর্নীতিবাজ লোকের কারণে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই দুর্নীতি দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিবন্ধক।

4 views

Related Questions