1 Answers

জনাব রাহী জেলা পরিষদের চেয়ারম্যান। আর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার এলাকায় অনেক জনহিতকর কাজ করার সুযোগ রয়েছে।

জেলা পরিষদের কার্যাবলি দুই ধরনের, যথা: আবশ্যিক ও ঐচ্ছিক। আবশ্যিক কার্যাবলির মধ্যে পড়ে জেলার সকল উন্নয়ন কার্যক্রমের - পর্যালোচনা; উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; জনপথ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন; রাস্তার পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা প্রভৃতি। অন্যদিকে জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলির অংশ হিসেবে শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে আদর্শ কৃষি খামার স্থাপন, উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, কৃষি যন্ত্রপাতির সংরক্ষণ ও সরবরাহ, পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ, বাঁধ নির্মাণ ও মেরামত; সেচের পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ; বনভূমি সংরক্ষণ, গ্রামাঞ্চলের শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, পানি নিষ্কাশন ও অন্যান্য জনহিতকর কাজ জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত। এভাবে জেলা পরিষদ স্থানীয় এলাকাবাসীর ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের জন্য কাজ করে। তাই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি একমত পোষণ করি।

5 views

Related Questions