1 Answers
উদ্দীপকে উল্লিখিত ইকবাল সাহেবের পরিবারটি হলো অণু বা একক পরিবার। স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক বা অণু পরিবার বলে।
সমাজভেদে বা দেশভেদে বিভিন্ন প্রকারের পরিবার রয়েছে। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। স্বামী- স্ত্রীর সংখ্যা, কর্তৃত্ব, পরিবারের আকার, বংশমর্যাদা, বসবাস এবং পাত্র-পাত্রী নির্বাচনের মাপকাঠির ভিত্তিতে পরিবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। উদ্দীপকে ইকবাল সাহেবের পরিবারটি আকারগত দিক থেকে অণু বা একক পরিবার। অণু বা একক পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান-সন্ততি। আমাদের দেশে শহরাঞ্চলে অধিকাংশই অণু বা একক পরিবার। গ্রামাঞ্চলেও বর্তমানে এ ধরনের পরিবারের সংখ্যা বেড়ে চলেছে।
অতএব বলা যায়, ইকবাল সাহেবের পরিবারটি অণু বা একক পরিবার।