1 Answers
রাসুলুল্লাহ (স.)-বলেন, اَلْطُّهُورُ شَطْرُ الْإِيْمَانِ অর্থ : "পবিত্রতা ইমানের অর্ধেক।” (মুসলিম)
প্রকৃত ইমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য। কেননা পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষের শরীর, পোশাক ও সালাতের স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। এগুলো নাপাক থাকলে সালাত শুদ্ধ হয় না। তেমনি আল-কুরআন তিলাওয়াতের জন্যও পাক-পবিত্র হতে হয়। অপবিত্র অবস্থায় আল-কুরআন স্পর্শ করাও নিষিদ্ধ। আল্লাহ তায়ালা বলেছেন - لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُوْنَ অর্থ : "আর এটা (আল-কুরআন( পবিত্রগণ ব্যতীত আর কেউ স্পর্শ করবে না।" (সূরা আল-ওয়াকিয়া : ৭৯)
4 views
Answered