1 Answers
আশফাক সাহেব ইমাম সাহেবের মুখ থেকে কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কিত আলোচনা শুনতে পান। ফলে তিনি নিজ গৃহে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা গ্রহণে তৎপর হন।
আমরা জানি, রাসুল (স.) বলেছেন, "যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয়, আসমানবাসীদের নিকট সে ঘরটি এমন উজ্জ্বল দেখায় যেমন জমিনবাসীদের নিকট নক্ষত্ররাজি উজ্জ্বল দেখায়।” আমি ধারণা করি যে, আশফাক সাহেবকে রাসুল (স.)-এর এ হাদিসটি তাকে তার নিজ গৃহে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা গ্রহণে তৎপর করেছিল। অর্থাৎ নবিজীর হাদিস শুনে কুরআন তিলাওয়াতের ফজিলত লাভের আশায় আশফাক সাহেব নিজ গৃহে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা গ্রহণে তৎপর হন।
5 views
Answered