1 Answers

ঈশ্বর প্রত্যেক মানুষকে স্বাধীন সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। শিক্ষকের আহ্বানে সাড়া দেওয়ার মধ্য দিয়ে মিলনের মধ্যে স্বাধীনতা অর্জনের দায়িত্বশীলতার দিকটি ফুটে উঠেছে। 

কারণ স্বাধীনতার অর্থ এই নয় যে, আমি আমার খেয়াল-খুশিমতো যা ইচ্ছা তা-ই করব। স্বাধীনতা কতগুলো নিয়মকানুনের অধীন, যা সবাইকে মেনে চলতে হয়। আমাদের পরিবারে, সমাজে, মণ্ডলীতে অনেক নিয়ম আছে। যেমন: এটা করবে' 'ওটা করবে' ইত্যাদি। আমাদের তা মানতে হচ্ছে শৃঙ্খলার জন্য ও দুর্ঘটনা এড়ানোর জন্যে। দায়িত্ব ছাড়া স্বাধীনতা মূল্যহীন। উদ্দীপকে শিক্ষক মিলন ও রুবেলকে শ্রেণিক্যাপ্টেন নিযুক্ত করে বিভিন্ন দায়িত্ব অর্পণ করেন। শ্রেণির শৃঙ্খলা রক্ষা করা, শ্রেণিকক্ষ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা, শিক্ষককে ডেকে আনা, শ্রেণির কাজ, বাড়ির কাজের খাতা জমা নেওয়া ও ফেরত দেওয়ার কাজগুলো করতে বললেন। মিলন শিক্ষকের অর্পিত কাজগুলো যত্নসহকারে সময়মতো সম্পন্ন করে। এর মধ্য দিয়ে মিলন তার দায়িত্বশীলতা স্পষ্টভাবে প্রকাশ করেছে। 

সুতরাং বলা যায়, শিক্ষকের আহ্বানে সাড়া দেওয়ার মধ্য দিয়ে মিলনের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রকাশ পেয়েছে।

মূলকথা: স্বাধীনতা ও দায়িত্বশীলতা হলো স্বাধীনতা লাভের অন্যতম উপায়।

4 views

Related Questions