1 Answers

সাফিন ও বাছির ছেলেমেয়োধীনতা অর্জন করে, তখনই সে দায়িত্বশীল হতে পারে। স্বাধীনতা মানুষকে দায়িত্ব-কর্তব্য অর্পণ করে এবং তখন সে এগুলো স্বেচ্ছায় স্বাধীনভাবে সম্পন্ন করে। আমরা যেসব কাজ করি, সেগুলোর দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার সামর্থোর ভিত্তি হলো স্বেচ্ছায় ও উন্মুক্ত হৃদয়ে ঈশ্বর ও মানুষের প্রতি সাড়াদান। মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে স্বাধীনতার অনুশীলন ঘটে। স্বাধীনতা ও দায়িত্বশীলতা পরস্পরের সহায়ক ও পরিপূরক।

ঈশ্বর কর্তৃক সৃষ্ট প্রত্যেক মানুষের প্রকৃতিগত অধিকার রয়েছে স্বাধীন ও দায়িত্বশীল ব্যক্তিরপে স্বীকৃতি পাওয়ার। একে অন্যকে সম্মান করা সবার কর্তব্য। স্বাধীনতা ভোগ করার অধিকার, বিশেষত নৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে, মানব মর্যাদার একটি অপরিহার্য দাবি। স্বাধীনতা। ও দায়িত্বশীলতা ব্যক্তির ও সমাজের মঙ্গল এবং কল্যাণের জন্য ব্যবহার করতে হয়। সাফিন তার প্রতিবেশী, 'অর্থাৎ বস্তিবাসী বন্ধুদের প্রতি যে নৈতিকতার বহিঃপ্রকাশ করেছে, তা স্বাধীনতার নামান্তর। কারণ স্বাধীনতা মানুষকে দায়িত্বশীল করে তোলে। এ কারণে সাফিন তার বন্ধুদের অভাব দেখে, কষ্ট পায়। আর তার সাধ্য অনুযায়ী সে তার বন্ধুদের কাছে নিজের খেলনা, জামা-কাপড়ের ন্যায় নতুন জামা-কাপড় তাদের দেয়। এর ফলে উভয়ের সম্পর্ক ভালো হয়। যীশু সারা জীবন এ ধরনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তাই বলা যায়, সাফিন ও বস্তির ছেলেমেয়েদের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে সাফিনের স্বাধীনতায় বেড়ে ওঠা প্রকাশ পায়।

মূলকথা: স্বাধীনতা মানুষকে দায়িত্বশীল করে তোলে।

4 views

Related Questions