1 Answers
নাদিয়ার আচরণে তারুণ্যের আবেগ প্রকাশ পাচ্ছে। তারুণ্য হচ্ছে মানসিক পীড়ন ও বিপর্যয়ের সময়। এ বয়সে ছেলেমেয়েদের দেহে ও গ্রন্থিগুলোতে যে পরিবর্তন হয় তার ফলে তাদের প্রবল আবেগের উদ্ভব ঘটে।
তারুণ্যে পদার্পণের সাথে সাথে তরুণ-তরুণীরা যে অভাবনীয় সামাজিক পরিস্থিতির সম্মুখীন হয় সেগুলো মোকাবিলা করার মতো যোগ্যতা কিংবা অভিজ্ঞতা তরুণরা শৈশবে অর্জন করে না। অনেক তরুণ- তরুণীদের এ সময় কখনো কখনো আবেগের ভারসাম্য নষ্ট হয়। তারুণ্যে আবেগ প্রায়ই তীব্র হয়, আবেগ নিয়ন্ত্রণ করাও কষ্টকর হয়। অনেক তরুণ-তরুণী রেগে গিয়ে চেঁচামেচি হৈচৈ করে, অভিমান করে। অনেকে বয়স অতিক্রমের সাথে সাথে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। অনেক তরুণ-তরুণীরা অভিমান হলে কথা বলতে চায় না।
তরুণরা সঠিক সময় ও পরিস্থিতি বুঝে যুক্তিসঙ্গত উপায়ে আবেগ প্রকাশ করলে বুঝতে হবে যে তারা আবেগের পরিপক্কতা অর্জন করেছে। উদ্দীপকে নাদিয়ার অপরিপক্ক আবেগের প্রকাশ করেছে। নিজের ভুল সংশোধনে সে রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে। অন্তমূখী হয়ে কারো সাথে মিশতে চাচ্ছে না। পরিশেষে বলা যায়, তারুণ্যে অপরিপক্ক আচরণ নানা ধরনের বিপত্তির সৃষ্টি করে।