1 Answers

এড: নাদিয়ার কক্ষে প্রবেশের প্রযুক্তি হলো বায়োমেট্রিক্সের চোখের মণি ও রেটিনা স্ক্যান। নিচে এ প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো-

একজন মানুষের চোখের মণির দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের মণির সাথে মিল পাওয়া যায় না। এটি অদ্বিতীয় ও স্থায়ী। চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে এ পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। এ পদ্ধতিতেই চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরাসম্পন্ন ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে প্রায় ১ থেকে ১০ সেকেন্ড সময় লাগে। পূর্ব থেকে ধারণ করা চোখের আইরিসের প্যাটার্নের সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়। আর্থিক প্রতিষ্ঠানে, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, মিলিটারিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। আঙ্গুলের ছাপ বা হাতের ছাপের তুলনায় এ পদ্ধতির ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে বেশি। এছাড়া এটি নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা, যা স্থায়ী এবং দৃশ্যমান।

এ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়। চশমা ব্যবহারকারীদের জন্য এ পদ্ধতিতে সমস্যা হয়। এ পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতি হয়।

5 views

Related Questions