1 Answers
উদ্দীপকে ডাঃ ফারিহা টেলিমেডিসিন পদ্ধতিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীর সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সর্বোপরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট, মোবাইল ও ওয়েব টেকনোলজি ব্যবহার করে তিনি দূরবর্তী স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
টেলিমেডিসিন ও ই-হেলথ এর সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যাতায়াত করা কষ্টকর সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া সম্ভব হয়। ইতোমধ্যেই বাংলাদেশের কিছু হাসপাতালে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়েছে। কম্পিউটারের মাধ্যমে রোগীর তথ্য চিকিৎসকের কাছে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হয়। পরে ভিডিও কনফারেন্সে চিকিৎসকের সাথে রোগী কথা বলে। এরপরই চিকিৎসক একটি ব্যবস্থাপত্র দেন। এই ডিজিটালাইজড পদ্ধতিতে প্রিন্ট এবং অনলাইন প্রেসক্রিপশন পাওয়া যায়। এ ছাড়া একটি ডেটাবেজে রোগীর আগের সকল তথ্য রাখা হয় যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে।
ডাঃ ফারিহা উপরোক্ত প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলে রোগ সম্পর্কে অবহিত হয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।