1 Answers
নেতৃত্বের বিচারে সানজিদা পিতৃসুলভ নেতা। কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেন, তাকে নেতা বলে। যে নেতা অধস্তনদের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশীল হলেও অধস্তনদের সাথে সদয় ব্যবহার করেন এবং শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করেন, তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। নেতা এক্ষেত্রে অনুসারীদের প্রতি সদয় থাকে, অভাব-অভিযোগের প্রতি মনোনিবেশ করে এবং স্নেহ ও মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করে। প্রয়োজনে ভয়-ভীতি, বেতন কাটা, বরখাস্ত করে কাজ আদায় করেন। পিতৃসুলভ নেতৃত্বে নেতারা কঠোরতা ও কোমলতার সংমিশ্রণে নেতৃত্ব দিয়ে থাকে। উদ্দীপকে বরেন্দ্র ইন্ডাস্ট্রিজ লি. এর প্রোডাকশন ডিরেক্টর সানজিদা তাবাস্সুম তার প্রতিষ্ঠানে কর্মীদের ভুলের কারণে তাদের বিন্দুমাত্র ক্ষমা করেন না। ভয়-ভীতি, বেতন কাটা, বরখাস্ত থেকে শুরু করে কর্মীদের ছাঁটাই পর্যন্ত করেন। এজন্য কর্মীরা ভয় পেলেও, শ্রদ্ধাও করে। কারণ প্রত্যেক কর্মীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, খোঁজ-খবর রাখেন, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ান, সাহায্য-সহযোগিতা করেন। তাই এ বলা যায়, নেতৃত্বের বিচারে সানজিদা একজন পিতৃসুলভ নেতা।