1 Answers

উদ্দীপকে জনাব আশরাফের নির্দেশনা হলো পরামর্শমূলক। যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে ঊর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এক্ষেত্রে উর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক লক্ষ করা যায়। নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণে অধস্তনদের অংশগ্রহণ থাকায় নির্দেশ বাস্তবায়নে তারা আন্তরিক থাকে। উদ্দীপকে সাধারণ ব্যবস্থাপক জনাব আশরাফ পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা সন্তুষ্ট থাকে। তাদের মনোবল ও কার্যদক্ষতাও বেড়ে যায়। ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সহজ হয়। এ ধরনের নির্দেশনা শুধু পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রেই দেখা যায়। এ কারণে জনাব আশরাফ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সফল হন। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আশরাফের নির্দেশনার ধরন ছিল পরামর্শমূলক।

4 views

Related Questions