1 Answers

উদ্দীপকে মি. Y-এর প্রতিষ্ঠানে নির্দেশনার ধরন হলো লাগামহীন নেতৃত্ব। নেতা যখন স্বাধীনভাবে কর্মীদেরকে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনো প্রকার ক্ষমতা বা কর্তৃত্ব আরোপ করে না, তখন তাকে লাগামহীন নেতৃত্ব বলে।

উদ্দীপকে মি. Y তার প্রতিষ্ঠানে কর্মচারীরা যা বলে বা যেভাবে পরামর্শ দেয় ও কাজ করতে চায় সেভাবে তাদের কাজ করতে দেন। সিদ্ধান্তের ব্যাপারে তিনি নির্লিপ্ত থাকেন। ফলে কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং তার প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জনে সবসময় পিছিয়ে থাকে। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানে সবসময় লাগামহীন নেতৃত্ব বিরাজ করে। এরূপ নেতৃত্বে নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না, কর্মীদের প্রতিও সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশনা দেন না, কর্মীরা নিজের ইচ্ছেমতো কাজকর্ম করে নেয়। ফলে তার প্রতিষ্ঠান সবসময় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। তাই বলা যায় মি. Y এর প্রতিষ্ঠানে লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।

4 views

Related Questions