1 Answers

পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। 

নির্দেশনা দ্বারা ব্যবস্থাপক পরিকল্পনা বাস্তবায়নের সঠিক পথ নির্দেশ করে এবং বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে। সব সম্পদ ও কলা- কৌশলের উপস্থিতি ব্যবস্থাপনাকে লক্ষ্যপানে পৌঁছাতে পারবে না, যদি সঠিক নির্দেশনা না থাকে। নির্দেশনা ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কাজ। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের যোগসূত্র স্থাপিত হয়। পরিকল্পনা বাস্তবায়নের সঠিক দিকনির্দেশনা পেতে হলে নির্দেশনার উপস্থিতি আবশ্যক। তাই বলা যায়, পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ।

6 views

Related Questions