1 Answers
পরামর্শমূলক নির্দেশনা একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রক্রিয়া। যে ব্যবস্থাপনা পদ্ধতিতে কোনো কার্যসম্পাদন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশদানের আগে উক্ত কাজ, কাজের প্রকৃতি ও সম্পাদনা প্রক্রিয়া এবং এর সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে অধস্তন সংশ্লিষ্ট শ্রমিক-কর্মীদের সাথে আলাপ-আলোচনা করা হয়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। পরামর্শমূলক নির্দেশনার কার্যকারিতা ব্যাপকতার জনাব শফিক পরামর্শমূলক নির্দেশনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলেন। এ ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের মতামত গ্রহণ করা হয়। কোনো কাজের নির্দেশ প্রদানের আগে উর্ধ্বতন নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত কর্মীদের সাথে পরামর্শ করেন এবং যৌথ আলোচনার ভিত্তিতে কার্যসম্পাদন করেন। এতে শ্রমিক-কর্মিগণ নিজেদের মত প্রকাশের সুযোগ পায় এবং কাজের ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ফলে কার্যসম্পাদন প্রক্রিয়া সহজ হয়। কারণ এ ব্যবস্থায় নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়নে দায়-দায়িত্ব অধস্তন কর্মীদের ওপর বর্তায় এবং কর্মসম্পাদন স্বতঃস্ফূর্ততা ও অংশগ্রহণের চেতনা তাদের মধ্যে জাগ্রত থাকে। সকল প্রকার আনুষ্ঠানিকতা পরিহার করে নির্বাহী কর্তৃপক্ষ কার্যের সর্বোত্তম ফল লাভের প্রত্যাশায় অধস্তন কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে আমন্ত্রণ ও উৎসাহিত করে নির্দেশদানে পরামর্শমূলক নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নির্দেশনার আরেকটি কার্যকারিতা হলো কর্মীদের দক্ষতা বৃদ্ধির সহায়ক। কারণ এ প্রক্রিয়ায় কার্য সম্পর্কে তারা আগেই জ্ঞান লাভ করে, প্রয়োজনে ভুল-ত্রুটি রোধ করতে পারে এবং বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হয়। ফলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়।