1 Answers

পরামর্শমূলক নির্দেশনার যথাযথ অনুসরণই জনতা টেক্সটাইল কোম্পানির সফলতার মূল কারণ বলে আমি মনে করি। কর্মীদের সাথে পরামর্শক্রমে যে নির্দেশনা বাস্তবায়ন করা হয়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। পরামর্শমূলক নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অধীনস্থ কর্মীদের সাথে আগেই পরামর্শ করে নেওয়া হয়। কর্মীরা আগেই জানতে পারে বলে এ নির্দেশনায় তারাও অংশগ্রহণ করেছে বলে ধরে নেয়। অনেকের মতামত একত্রিত করে নির্দেশনা দেওয়া হয় বলে এ নির্দেশনা ফলপ্রসূও হয়। উদ্দীপকে জনাব কামাল জনতা টেক্সটাইল এর কর্ণধার। তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কর্মীদের মতামতের গুরুত্ব দেন। এর ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশীদার মনে করে সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতা দেখায়। পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমেই মি. কামাল তার প্রতিষ্ঠানকে একসূত্রে গাঁথতে পেরেছেন। পরামর্শমূলক নির্দেশনা কর্মীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব ও  উদ্দীপনা সৃষ্টি করে। একইসাথে পরিকল্পনার গুণগত মান বৃদ্ধি করে। - এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায় যা তাদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে। পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা হ্রাস পায়। । ফলে একটি প্রতিষ্ঠান সহজেই সাফল্যের দিকে ধাবিত হয়। সুতরাং বলা যায়, পরামর্শমূলক নির্দেশনার যথাযথ অনুসরণই জনতা টেক্সটাইল কোম্পানির সফলতার মূল কারণ।

4 views

Related Questions