1 Answers

একটি প্রতিষ্ঠানের জন্য শৃঙ্খলার গুরুত্ব আরোপ করা যথাযথ। শৃঙ্খলা বলতে রীতি, নিয়ম, নীতি, সুব্যবস্থা ইত্যাদিকে বোঝায়। একটি প্রতিষ্ঠানে যদি এগুলো না থাকে তবে ঐ প্রতিষ্ঠান কখনই ভালো চলতে পারে না। প্রতিষ্ঠানের এ শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব থাকে মূলত পরিচালক বা ব্যবস্থাপকগণের ওপর। তারা যদি তাদের কাজের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন তবে ঐ প্রতিষ্ঠান ভালো চলতে পারে না। আমাদের দেশে সর্বক্ষেত্রে যে বিশৃঙ্খলা লক্ষণীয় এর পেছনে মূল কারণ হলো ব্যবস্থাপনা বা প্রশাসনের অদক্ষতা। তাই ব্যবস্থাপনা বা প্রশাসনের অদক্ষতা দূর করতে হলে শৃঙ্খলার প্রয়োজন রয়েছে।

উদ্দীপকে সামাদ কোম্পানি লি. এর শ্রমিকরা কোনো সমন্বয় ছাড়াই উৎপাদনকার্য সম্পাদন করে। ফলশ্রুতিতে কোম্পানিটি গত বছর তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সমস্যাটি অনুধাবন করে লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক আগামী বছরগুলোর জন্য প্রকৃত পরিকল্পনা তৈরির চিন্তা করলেন। এজন্য প্রয়োজন শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করা।

4 views

Related Questions