1 Answers

উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির ধরন হলো পাবলিক লিমিটেড কোম্পানি।

যে নিবন্ধিত ব্যবসায় প্রতিষ্ঠান কোম্পানি আইনের বিধান অনুযায়ী এর সদস্যসংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এবং শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে আমন্ত্রণ জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে দেখা যায়, 'বন্ধন' নামের প্রতিষ্ঠানটির উদ্যোক্তার সংখ্যা ৭ জন এবং এটি কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে গ্রহণ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে পরিমেল নিয়মাবলি তৈরি করতে হয়। তবে পাবলিক লিমিটেড কোম্পানি ইচ্ছা করলে কোম্পানি আইনে উল্লেখ পরিমেল নিয়মাবলির নমুনা তফসিল-১ কে তাদের পরিমেল নিয়মাবলি হিসেবে গ্রহণ করতে পারে। যেহেতু 'বন্ধন' নামের প্রতিষ্ঠানটি কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির ধরন হলো পাবলিক লিমিটেড কোম্পানি।

4 views

Related Questions