1 Answers

পণ্যের ফরমায়েশ দিতে জনাব কিবরিয়ার ভিন্ন পদ্ধতিতে যে যোগাযোগ করতে দেখা যায় তা লিখিত যোগাযোগ যা অত্যন্ত যৌক্তিক।

লিখিত আকারে কোনো তথ্য বা সংবাদ বিনিময়কে লিখিত যোগাযোগ বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব কিবরিয়া প্রতিদিন অফিসে এসেই প্রথমেই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের খবরাখবর জেনে নেন। তিনি বিভিন্ন স্থানের নিয়োজিত ডিলারদের সাথে ফোনে কথা বলেন। বিক্রয়ের অবস্থা জানেন। কিন্তু ডিলাররা ফোনে কোনো অর্ডার দিলে তিনি তা গ্রহণ করেন না। তিনি তাদেরকে স্বাক্ষরযুক্ত ফরমায়েশ পাঠাতে বলেন। অর্থাৎ, তিনি ডিলারদের সাথে মৌখিক যোগাযোগ করলেও পণ্যের ফরমায়েশের ক্ষেত্রে লিখিত যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করেন।

মৌখিক যোগাযোগের প্রাতিষ্ঠানিক পর্যায়ে কোনো গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। কিন্তু লিখিত যোগাযোগ গ্রহণযোগ্য। লিখিত যোগাযোগের ক্ষেত্রে স্থায়িভাবে রেকর্ড রাখা যায় বলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না। আবার যোগাযোগ লিখিত হলে তা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে।

সুতরাং মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে লিখিত যোগাযোগই শ্রেয়। তাই পণ্যের ফরমায়েশ দিতে জনাব কিবরিয়া লিখিত যোগাযোগ করা যৌক্তিক।

5 views

Related Questions