1 Answers

তাসলিম একজন কর্মী অংশীদার।

যে সাধারণ অংশীদার ব্যবসায়ে মূলধন না দিয়ে নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে।

উদ্দীপকে দেখা যায়, আকমল, তাসলিম, ও শরীফ শরিকানার ভিত্তিতে একটা বায়িং হাউজ চালায়। অন্যরা মূলধন বিনিয়োগ করলেও তাসলিম কোনো মূলধন দিতে পারে নি। তবে এ ব্যবসায়ে তার যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রে তাসলিম একজন কর্মী অংশীদার হিসেবে ব্যবসায় পরিচালনা করে। কর্মী অংশীদার সাধারণত ব্যবসায়ে কোনো প্রকার মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাতে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে। তাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ায় প্রতিষ্ঠান ভালোই চলছে। তাই বলা যায়, তাসলিম একজন কর্মী অংশীদার হয়ে ব্যবসায় পরিচালনা করে।

5 views

Related Questions