1 Answers
উদ্দীপকে জেরিন সাধারণ বা সক্রিয় অংশীদার এবং জেবা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ অংশীদার বলে। আর যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে।
উদ্দীপকে জেরিন এবং জেবা সমঝোতার ভিত্তিতে একটি গার্মেন্ট ব্যবসায় প্রতিষ্ঠা করেন। জেবা ব্যস্ততার কারণে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারছেন না। এখানে জেরিন ব্যবসায়ে সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে, তাই জেরিন একজন সক্রিয় বা সাধারণ অংশীদার। কারণ সাধারণ বা সক্রিয় অংশীদার হতে হলে ব্যবসায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ থাকতে হয়। সে হিসেবে জেবা সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে না বিধায় তিনি একজন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হিসেবে বিবেচ্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে জেরিন সাধারণ বা সক্রিয় অংশীদার এবং জেবা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।