1 Answers
সুমন দত্ত প্রতিষ্ঠানে প্রেষণার তত্ত্ব অনুসরণ করেছেন। Y তত্ত্বে কর্মীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এখানে কর্মীদের ব্যবস্থাপনার অংশীদার যোগ্য এবং সহযোগী মনোভাবের অধিকারী হিসেবে চিহ্নিত করেছেন। কর্মীরা সৃজনশীল, তারা দায়িত্ব পেতে চায় এবং নিজের নির্দেশনায় পরিচালিত হতে পছন্দ করে।
উদ্দীপকে সুমন দত্ত তার প্রতিষ্ঠানে কর্মীদের জোর করে কাজ করানো দরকার নেই মনে করে কর্মীদের ওপর নিশ্চিন্তে দায়িত্ব ছেড়ে দেন। তাদের ওপর অহেতুক চাপ সৃষ্টি না করে কাজের পরিবেশ সৃষ্টি করেন ফলে কর্মীরা নিজের থেকেই দায়িত্ব নিয়ে কাজ করেন। অর্থাৎ উদ্দীপকে Y তত্ত্ব অনুসরণ করা হয়েছে।
4 views
Answered