1 Answers
মৃদুলা স্বাভাবিক শিশুদের মতো আচরণগত বৈশিষ্ট্যের অধিকারী না। পৃথিবীতে কিছু কিছু শিশুর রয়েছে যারা স্বাভাবিক শিশুদের মতো নয়। তাদের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন- কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, কারো আচরণ বা দেহের গঠন স্বাভাবিক নয়।
মৃদুলার আচরণ স্বাভাবিক শিশুদের থেকে আলাদা ও তার আচরণে রয়েছে নানা অসঙ্গতি। প্রথমত দেখা যায়, মৃদুলা কারও সাথেই স্বাভাবিক আচরণ করে না। তার বাকশক্তি থাকা সত্ত্বেও সে স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলতে পারে না। স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলার প্রতিও তার আগ্রহ নেই। সে সবসময় নিয়মের মধ্যে থেকে চলতে ভালোবাসে। তার এ ধরনের আচরণগত বৈশিষ্ট্য অটিস্টিক শিশুদের আচরণের অনুরূপ। এছাড়াও একজন অটিস্টিক শিশু হিসেবে মৃদুলার আচরণে আরও বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। যেমন- মৃদুলা কোনো বিশেষ ধরনের কাজ বা আচরণ বার বার করতে থাকে। এভাবে পুনরাবৃত্তিমূলক কাজের মধ্যে সে দীর্ঘ সময় কাটিয়ে দেয়। মৃদুলার কোনো নিয়ম ভঙ্গ হলেই চিৎকার শুরু করে। তার এমন প্রতিক্রিয়ার কারণে তাকে জেদী বলে মনে হয়।
এছাড়াও শারীরবৃত্তিয় ও বুদ্ধিবৃত্তিক নানা আচরণিক অসংগতি মৃদুলার মধ্যে পরিলক্ষিত হয়।