1 Answers
উদ্দীপকে তন্বীর সন্তানের মধ্যে অটোজমজনিত ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা গঠনগত অস্বাভাবিকতা রয়েছে।
তন্বীর সন্তান ডাউন্স সিনড্রোমজনিত সমস্যায় ভুগছে। এর ফলে গর্ভকালীন ওজন কম হওয়া, মাথা সরু ও লম্বা, মুখ ছোট ও ত্রিকোণাকার, জন্মগত হৃদরোগ, চোখ কোটরগত থাকা, উপরের বড় ঠোট, নাক বড়, প্রতিবন্ধিতাজনিত সমস্যা দেখা দেয়।
এছাড়াও এডওয়ার্ডস সিনড্রোম, পাটার্ডস সিনড্রোম, উলফাস সিনড্রোম, ক্যাট আই সিনড্রোম, ক্রাই টু টাচ সিনড্রোম, ১৮ নং ক্রোমোজোমের বড় বাহুর আংশিক বিচ্যুতিজনিত সমস্যা শিশুদের মধ্যে দেখা যায়।
এছাড়া অনেক সময়ই শিশুর দৈহিক বৃদ্ধি কম হয়, মুখমণ্ডল বিকৃত হয়, ঘন ঘন শিশু অজ্ঞান হয়ে পড়ে। তাছাড়া কিছু কিছু সময় শিশুর কান্নার শব্দ বিড়ালের মতো শোনায়, কান নিচের দিকে থাকে, মাংসপেশি ঢিলা থাকে। অনেক শিশুর দৃষ্টি ও শ্রবণে জটিলতা মধ্যম মাত্রার মানসিক প্রতিবন্ধিতাও দেখা যায়। এসকল ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধিজনিত অস্বাভাবিকতা অনেক শিশুর মধ্যেই পরিলক্ষিত হয়।