1 Answers
মিথি ইয়াবা নামক এক ধরনের মাদকের প্রতি আসক্ত।
মাদকদ্রব্য সেবন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং দৈহিক কর্মকাণ্ডের ওপর দীর্ঘস্থায়ী প্রকট ও বিরূপ প্রভাব ফেলে। মিলি নিম্নলিখিত উপায়ে মাদক থেকে নিজেকে রক্ষা করতে পারবে।
মিলিকে মাদক সম্পর্কে নেতিবাচক মনোভাব গঠন করে মাদক সম্পর্কে সচেতন হতে হবে। সভা, সমিতি, সেমিনার ও জাতীয় প্রচারমাধ্যমে নিয়মিত মাদকবিরোধী অনুষ্ঠানে অংশ নিয়ে মিলিকে মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে অবহিত করতে হবে। মিলিকে সৃজনশীল কাজে বেশি পরিমাণে সম্পৃক্ত হতে হবে। মিলিকে মা-বাবা ও পরিবারের সাথে সহজ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো বন্ধু বা কোনো ব্যক্তি মাদক গ্রহণের প্রস্তাব দিলে তার দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু • দৃঢ়স্বরে মিলিকে প্রত্যাখ্যান করতে হবে। মিলির উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেকে সুপ্রতিষ্ঠিতি করা।
পরিশেষে বলা যায়, মাদক থেকে রক্ষা পাওয়ার জন্য মিলিকে উপরিউক্ত পদক্ষেপগুলো কার্যকর করতে হবে।